News71.com
 Bangladesh
 27 Jan 19, 04:31 AM
 147           
 0
 27 Jan 19, 04:31 AM

মসজিদের ইমামের পেট থেকে ২০০০পিচ ইয়াবা উদ্ধার॥

মসজিদের ইমামের পেট থেকে ২০০০পিচ ইয়াবা উদ্ধার॥

নিউজ ডেস্কঃ এক্স-রে করে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকের পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার থেকে আসা ওই ইমামের নাম মো. এনায়েত উল্লাহ। তিনি কক্সবাজারের টেকনাফের একটি মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় মইজ্জ্যারটেক এলাকা থেকে তাকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ। পুলিশ জানায়, ৫০ বছর বয়সী এনায়েত উল্লাহ টেকনাফ পৌরসভার ৭ নম্বর জালিয়াপাড়া ওয়ার্ডের মো. ইদ্রিসের ছেলে।


তিনি টেকনাফের তুলাতলি জামে মসজিদের ইমাম এবং তুলাতলি ফোরকানিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, কক্সবাজার ছেড়ে আসা একটি বাস থেকে নামার পর দায়িত্বরত পুলিশের তাকে দেখে সন্দেহ হয়। এসময় তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করানো হলে পেটের ভেতরে ইয়াবা দেখা যায়। পরে ডাক্তারি প্রক্রিয়ায় তার পেটের ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা বের করা হয়। আটক এনায়েত উল্লাহর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন থানার ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন