News71.com
 Bangladesh
 27 Jan 19, 04:30 AM
 180           
 0
 27 Jan 19, 04:30 AM

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি দিল বিএসএফ॥

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি দিল বিএসএফ॥

নিউজ ডেস্কঃ ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পাশাপাশি বিএসএফকেও মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শূণ্য রেখায় হিলি সিপি বিজিবি কোম্পানি কমান্ডার মো: চান মিয়ার হাতে মিষ্টির প্যাকেট গুলো তুলে দেন ভারতের হিলি বিএসএফ’র কোম্পানি কমান্ডার রহিত পান্থ ও ইউজার সিং। অপরদিকে, বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

এদিকে, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু'দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানায়। বিএসএফের পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত পান্থ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়ার হাতে ১৪ প্যাকেট মিষ্টি তুলে দেন। এর পরে বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে ৬ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন। এসময় সেখানে উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন