News71.com
 Bangladesh
 25 Jan 19, 01:00 PM
 172           
 0
 25 Jan 19, 01:00 PM

ভারতের দিল্লিতে তিস্তা ইস্যু আলোচনার প্রস্তুতি চলছে॥পররাষ্ট্রমন্ত্রী

ভারতের দিল্লিতে তিস্তা ইস্যু আলোচনার প্রস্তুতি চলছে॥পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা ইস্যুতে ভারতের দিল্লিতে আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি উত্থাপন করা হবে। এছাড়া কক্সবাজারে আশ্রয় নেওয়াদের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে খুব শিগগিরই ভাসানচরে স্থানান্তর করা হবে। তবে এই স্থানান্তর সাময়িক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন