News71.com
 Bangladesh
 25 Jan 19, 12:54 PM
 174           
 0
 25 Jan 19, 12:54 PM

১৪ দলের শরিকরা আলাদাভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে॥মোহাম্মদ নাসিম  

১৪ দলের শরিকরা আলাদাভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে॥মোহাম্মদ নাসিম   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ দলের অবস্থান তুলে ধরে বলেছেন, স্থানীয় সরকারের এই নির্বাচনে জোটগতভাবে অংশগ্রহণ করবে না ১৪ দল। নির্বাচনকে অর্থবহ ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে জোটভুক্ত দলগুলো স্ব স্ব দলীয়ভাবে অংশ নিবে। আজ শুক্রবার ১৪ দলের পক্ষ থেকে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বিএনপি উপজেলা পরিষদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে গতকাল বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন ১৪ দলের অবস্থান স্পষ্ট করলেন মোহাম্মদ নাসিম ।

মোহাম্মদ নাসিম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ যেন ইচ্ছামতো পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। আশা করি নির্বাচন কমিশন ও প্রশাসন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে এদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং স্থানীয় সরকার শক্তিশালী ও প্রতিনিধিত্বমূলক হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বিজয়ী হবে বলে মোহাম্মদ নাসিম আশাবাদ ব্যক্ত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন