News71.com
 Bangladesh
 25 Jan 19, 12:54 PM
 188           
 0
 25 Jan 19, 12:54 PM

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীতে মিছিল॥

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীতে মিছিল॥

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শুক্রবার বেলা ১২টায় রাজধানীতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাটা সিগন্যাল থেকে সায়েন্স ল্যাবরেটরির দিকে এগিয়ে যায়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কিছু সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার কণ্ঠে মিছিলে মূহুর্মূহু শ্লোগান দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন