News71.com
 Bangladesh
 25 Jan 19, 06:13 AM
 131           
 0
 25 Jan 19, 06:13 AM

দেশের সব উপজেলায় প্রার্থী দেবে জাকের পার্টি॥

দেশের সব উপজেলায় প্রার্থী দেবে জাকের পার্টি॥

নিউজ ডেস্কঃ উপজেলা পরিষদ নির্বাচনে পুরো দেশে জাকের পার্টি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদী। তিনি বলেন, বিএনপি ও জাতীয় পার্টি নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে আওয়ামী লীগ ও জাকের পার্টির অস্তিত্ব আছে। সেকারণে জাকের পার্টি দেশের সব উপজেলায় প্রার্থী দেবে। পবিত্র বিশ্ব উরস শরীফ-এর প্রস্তুতি নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী আজাদী ময়দানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

এতে সভাপতিত্বে করেন জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী মিয়া কাঞ্চন। জাকের পার্টির চেয়ারম্যান বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে ধনী শ্রেণির হাতে চলে যাচ্ছে অর্থ। এ কারণে শ্রেণি বৈষম্য সৃষ্টি হচ্ছে। জাকের পার্টি সত্য ও সুন্দরের পক্ষে। তাই জাকের পার্টির কোনো বিকল্প নেই। আগামী ১৬, ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরে পবিত্র বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন