
নিউজ ডেস্কঃ চীনের নববর্ষ উপলক্ষে দেশটির জনগণ ও সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চীন সরকারের কাছে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ও চীনের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশ ধারাবাহিকভাবে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। বার্তায় প্রধানমন্ত্রী দেশটির বন্ধুত্বপূর্ণ মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। চীনা নববর্ষ বা স্প্রিং ফেস্টিভালের ৪ হাজার বছরের বেশি ইতিহাস রয়েছে এবং এটি বছরের দীর্ঘতম ছুটি। চীনা নববর্ষ ৫ ফেব্রুয়ারি শুরু হয় এবং সরকারি ছুটির দিন ৪ থেকে ১০ ফেব্রুয়ারি।