News71.com
 Bangladesh
 24 Jan 19, 05:47 PM
 148           
 0
 24 Jan 19, 05:47 PM

এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি॥মির্জা ফখরুল

এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি॥মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা এ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আজ বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে অংশ নেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন