News71.com
 Bangladesh
 24 Jan 19, 05:39 PM
 90           
 0
 24 Jan 19, 05:39 PM

নয়াপল্টন থেকে ভূয়া দুদক কর্মকর্তা আটক॥

নয়াপল্টন থেকে ভূয়া দুদক কর্মকর্তা আটক॥

নিউজ ডেস্কঃ কর্মকর্তা পরিচয় দিয়ে ২০ লক্ষ টাকা ঘুষ দাবী করার অভিযোগে ভূয়া দুদক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিকেলে কমিশনের গোয়েন্দা ইউনিটের পরিচালক মীর মো: জয়নুল আবেদীনের সার্বিক তত্ত্ববাবধানে উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভুঞা এর নেতৃত্বে কমিশনের ৪ সদস্যের একটি বিশেষ টিম নয়াপল্টন এর গোল্ডেন প্লেট রেস্টুরেন্ট থেকে ভুয়া দুদক কর্মকর্তা হাসান মুন্না ওরফে রফিক (২৪) কে আটক করা হয়েছে। দুদক সূত্র জানায়, বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলীর আলীকে গত ১০ জানুয়ারী দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্রাচার্য এর পিএ রফিক পরিচয় দিয়ে ০১৯৯৩৩০০২১৬ নাম্বার হতে তার মোবাইল নং ০১৭১৫৪০৭৯৩১-এ ফোন করেন।

তার নিকট অনেক তথ্য/অডিও/ভিডিও রয়েছে মর্মে প্রতারক তার সাথে দেখা করতে বলেন। পরবর্তীতে তিনি ২০ লক্ষ টাকা ঘুষ দাবি করে মোবাইলে মেসেজ প্রদান করেন। এছাড়াও তিনি প্রতিদিন মোবাইল নাম্বার ০১৭৭৮৮৫৭৮৭৫ ও ০১৯৯২৬৮০৭৬৯ ফোন করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং তার ফোন না ধরলে তিনি বিভিন্ন মেসেজ পাঠিয়ে মান-সম্মান হানি করবে মর্মে ভয়ভীতি দেখান । এমন অভিযোগের ভিত্তিতে দুদকের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন