News71.com
 Bangladesh
 24 Jan 19, 07:32 AM
 112           
 0
 24 Jan 19, 07:32 AM

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনসারদের সঙ্গে নার্সদের সংঘর্ষ॥

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনসারদের সঙ্গে নার্সদের সংঘর্ষ॥

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্তব্যরত আনসার সদস্যদের সঙ্গে হাসপাতালের নার্সদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা জানাতে পারেননি পুলিশ। শাহবাগ থানার এসআই সুজন চৌধুরী গণমাধ্যমকে বলেন, আনসার সদস্যরা বিএসএমএমইউয়ের নার্সদের ওপর চড়াও হন। নার্সরাও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে আনসারদের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন