
নিউজ ডেস্কঃ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলমকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তাকে প্রেষণে নিয়োগ দিতে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যাস্ত করে আজ সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিটিআরসিতে একজন চেয়ারম্যান,চার কমিশনার এবং পাঁচজন মহাপরিচালক (ডিজি) দায়িত্ব পালন করেন।