News71.com
 Bangladesh
 20 Jan 19, 03:14 PM
 223           
 0
 20 Jan 19, 03:14 PM

সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরছে ৮০ নারী।

সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরছে ৮০ নারী।

নিউজ ডেস্কঃ সৌদি আরবে তারা গিয়েছিলেন জীবনমানের উন্নয়ন করতে,তবে ঘটল উলটোটা। প্রায় ৮০ জন নারী ফিরছেন নিঃস্ব হাতে। গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতিত হয়ে ফিরছেন তারা। আজ রাত ৯ টা ২০ মিনিটে এয়ার এরাবিয়ার এ৯-৫১৫ নম্বর ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা। নির্যাতিত এসব নারী সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্পে (সফর জেল) অবস্থান করছিলেন। তাদের অভিযোগ,দেশটির নিয়োগকর্তা তাদের ওপর নির্মম নির্যাতন চালাতো। এসব নির্যাতন সহ্য করতে না পেরে গৃহকর্তার বাড়ি থেকে পালিয়ে এসে ক্যাম্পে আশ্রয় নেন অসহায় এসব নারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন