News71.com
 Bangladesh
 19 Jan 19, 06:39 AM
 412           
 0
 19 Jan 19, 06:39 AM

২৬ জানুয়ারি বাংলাদেশ-পর্তুগাল দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

২৬ জানুয়ারি বাংলাদেশ-পর্তুগাল দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

নিউজ ডেস্কঃ পর্তুগালের বন্দর নগরী ও বাণিজ্যিক রাজধানী পোর্তোতে আগামী ২৬ জানুয়ারি,বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর উদ্যোগে,পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আগুস্টো সান্তোস সিলভা এবং বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সম্মানে বাংলাদেশ পর্তুগাল দ্বিপাক্ষিক বৈঠক ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের বৈঠক ও নৈশভোজে অংশগ্রহণ করবেন পর্তুগালের বর্তমান ক্ষমতাসীন সোশ্যালিস্ট দলের পর্তুগালের বেশ কয়েকজন সংসদ সদস্যসহ উচ্চ পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা। আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ কমিউনিটির পোর্তোর নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের লোকজন।

পর্তুগাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল জানান,এই দ্বিপাক্ষিক বৈঠক ও নৈশভোজ আলোচনা সভায় বাংলাদেশে-পর্তুগাল দূতাবাস সমস্যাসহ দুই দেশের মধ্যে সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য উন্নয়নে আলোচনা হবে। এছাড়াও বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি পর্তুগালে বসবাস করছেন। বাংলাদেশে পর্তুগাল দূতাবাস এমনকি কোনও কনসুলার অফিস না থাকায় ইউরোপের অভিবাসনবান্ধব দেশ হওয়ায় নানা ধরনের কাগজপত্র সত্যায়নসহ বিভিন্ন প্রয়োজনে পর্তুগাল দূতাবাসের সেবার জন্য ভারত যেতে হয়,যা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এ বিষয়টি বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন