News71.com
 Bangladesh
 14 Jan 19, 02:59 PM
 183           
 0
 14 Jan 19, 02:59 PM

নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদের সভা আগামী ২১ জানুয়ারি॥  

নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদের সভা আগামী ২১ জানুয়ারি॥   

নিউজ ডেস্কঃ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ জানুয়ারি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিধি অনুযায়ী, সেই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা যায় ।

সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা শেষে বিগত সময়ের মতো সেদিনও বাংলাদেশ সচিবালয়ে বৈঠক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ ব্রিফ করা হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। গত ৭ জানুয়ারী গঠিত হয়ে শপথ পড়ানো হয় ৪৬ জনের মন্ত্রিপরিষদ সদস্যদের। যেখানে মন্ত্রী ছিল ২৪ জন, প্রতিমন্ত্রী ছিল ১৯ জন এবং উপমন্ত্রি ছিল ৩ জন। এরপর এটাই তাদের প্রথম মন্ত্রিপরিষদ সভা হতে চলেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন