News71.com
 Bangladesh
 12 Jan 19, 05:29 AM
 259           
 0
 12 Jan 19, 05:29 AM

মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর পরামর্শ দিলেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফী॥  

মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর পরামর্শ দিলেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফী॥   

নিউজ ডেস্কঃ মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর পরামর্শ দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেছেন, যদি পড়ান বেশি হলে ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ান। এ কথা মানার জন্য তিনি ওয়াদাও নিয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে তিনি এসব কথা বলেন। শাহ আহমদ শফী বলেন, বেশি যদি পড়ান, পত্রপত্রিকায় দেখছেন, মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে আপনার মেয়ে থাকবে না। অন্য কেউ নিয়ে যাবে। পত্রপত্রিকায় এ রকম ঘটনা আছে কিনা? ওয়াদা করেন। বেশি পড়ালে মেয়ে আপনাদের থাকবে না। টানাটানি করে নিয়ে যাবে আরেকজন পুরুষ।

মাহফিলে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। মাহফিলে আল্লামা শফি আরো বলেন, আপনারা সুন্নত মোতাবেক দাঁড়ি রাখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মেয়েরা যাতে পর্দা মেনে চলে সেদিকে খেয়াল রাখবেন। মেয়ের মা এবং মেয়েকে পর্দার মধ্যে রাখবেন। তিনি বলেন, মহানবীর (সা.) আদর্শের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। যারা মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করবেন তারা দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকবেন। পরকালে তারাই হবেন সফল ব্যক্তি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন