News71.com
 Bangladesh
 12 Jan 19, 05:28 AM
 293           
 0
 12 Jan 19, 05:28 AM

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির আবেদন শুরু।।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির আবেদন শুরু।।

নিউজ ডেস্কঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে ভর্তি ফরম পূরণ করে সরাসরি অথবা ডাকযোগে সংশ্লিষ্ট বিভাগীয় অফিসের মাধ্যমে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা কৃষি, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট, এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে উল্লেখিত কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির জন্য পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে করা যাবে। এম এস কোর্সে ভর্তির আবেদন ফরম পাঁচশত টাকা এবং পি-এইচ.ডি কোর্সের আবেদন ফরম এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bdথেকে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন