News71.com
 Bangladesh
 12 Jan 19, 04:38 AM
 149           
 0
 12 Jan 19, 04:38 AM

দেশকে এগিয়ে নিতে মেধাবী তরুণদের নেতৃত্ব জরুরি॥সেনাপ্রধান জেনারেল আজিজ

দেশকে এগিয়ে নিতে মেধাবী তরুণদের নেতৃত্ব জরুরি॥সেনাপ্রধান জেনারেল আজিজ

নিউজ ডেস্কঃ নম্বর কিংবা গ্রেড নয়, নিজের মেধা দিয়ে দেশের উন্নয়নে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ শুক্রবার সকালে ফেনী গার্লস কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

এরআগে তাকে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মুমিন খান মজলিস। এরপর প্রধান অতিথি হিসেবে প্যারেডে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। পরে ক্যাডেটদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, দেশকে আরো এগিয়ে নিতে মেধাবী তরুণদের নেতৃত্ব খুব জরুরি। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন