News71.com
 Bangladesh
 11 Jan 19, 05:19 AM
 236           
 0
 11 Jan 19, 05:19 AM

দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না॥মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  

দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না॥মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালনের প্রতিশ্রুতি দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারি) মন্ত্রণালয়ে প্রথমদিন নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না।’ আশরাফ আলী খান খসরু বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। এ হিসেবে আমি দেশ ও জনগণের কল্যাণেই কাজ করবো। আমার মন্ত্রণালয়ে কোনও রকম দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না এবং অনৈতিক তদবিরকেও প্রশ্রয় দেওয়া হবে না ।’

পরে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তিনি মন্ত্রণালয়ভুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজেদের সকল দ্বন্দ্ব, ভেদাভেদ ও মনোমালিন্য ভুলে একই পরিবারের সদস্য হয়ে কাজ করার আহ্বান জানান। মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব ওয়াসি উদ্দিন, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল বোস মনি, মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মো. রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড ইয়াহিয়া মাহমুদ, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড নাথুরাম সরকার প্রমুখ বক্তৃতা দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন