News71.com
 Bangladesh
 10 Jan 19, 01:41 PM
 144           
 0
 10 Jan 19, 01:41 PM

এরশাদকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন।।

এরশাদকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন।।

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার মর্যাদায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এরশাদকে এ স্বীকৃতি দেন। এর আগে গত ৯ জানুয়ারি এরশাদকে বিরোধীদলীয় নেতা এবং তার ছোট ভাই জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতার মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী- বিধি’র ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা ও বিরোধীদলীয় উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯ মোতাবেক ১৮ লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ-সংদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন