News71.com
 Bangladesh
 09 Jan 19, 12:57 PM
 136           
 0
 09 Jan 19, 12:57 PM

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন ও সহযোগিতার আশ্বাস দিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী॥  

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন ও সহযোগিতার আশ্বাস দিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী॥   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অর্জন এবং পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। একইসাথে তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ক্রমবর্ধমান বন্ধুত্ব ও সহযোগিতা দৃঢ় করার বিষয়ে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ সরকারকে পাঠানো একটি চিঠিতে লি সিয়েন লুং শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা ও একসাথে কাজ করার ব্যাপারে তার এই আগ্রহের কথা জানিয়েছেন ।

লি সিয়েন লুং লিখেন, সিঙ্গাপুর এবং বাংলাদেশ এক উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভাগীদার। শক্তিশালী অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন এই সম্পর্ককে সমর্থন দিয়ে যাচ্ছে সবসময়। আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান বন্ধুত্ব, সহযোগিতা ও মানুষের সাথে মানুষের বন্ধন গভীর থেকে গভীরতর হবে বলে আমি আশা করছি। এসব কিছুকে তরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার অপেক্ষায় আছেন বলে চিঠিতে উল্লেখ করেন লি সিয়েন লুং ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন