News71.com
 Bangladesh
 07 Jan 19, 03:29 PM
 149           
 0
 07 Jan 19, 03:29 PM

এপ্রিলে দ্বিতীয় রাষ্ট্রদূত সম্মেলন।।

এপ্রিলে দ্বিতীয় রাষ্ট্রদূত সম্মেলন।।

নিউজ ডেস্কঃ নতুন পররাষ্ট্র নীতি কী হবে তা নির্ধারণ করা হচ্ছে এবং সেটি দ্রুত বাস্তবায়নের জন্য দ্বিতীয় রাষ্ট্রদূত সম্মেলন (কনফারেন্স) আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে চার দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠানের কথা ভাবছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বরে প্রথম রাষ্ট্রদূত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ওই কনফারেন্সে দেশের সর্ব্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রদূতদের দিক নির্দেশনা দেবেন। তিনি আরও জানান, প্রথম কনফারেন্সের আদলেই দ্বিতীয় কনফারেন্স অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রথম কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। একটি রুদ্ধদ্বার বৈঠকে তিনি রাষ্ট্রদূতদের কথা শুনেছেন এবং পরে তাদের দিক নির্দেশনা দেন। এছাড়াও রোহিঙ্গা, উন্নয়ন, কনস্যুলারসহ মোট পাচঁটি সেশন অনুষ্ঠিত হয় প্রথম কনফারেন্সে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন