News71.com
 Bangladesh
 07 Jan 19, 04:51 AM
 343           
 0
 07 Jan 19, 04:51 AM

বাংলাদেশ বিশ্বের অন্যতম সফল দেশ ॥ ভারতীয় হাইকমিশনার শ্রিংলা  

বাংলাদেশ বিশ্বের অন্যতম সফল দেশ ॥ ভারতীয় হাইকমিশনার শ্রিংলা   

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম সফল একটি দেশ। বিশেষ করে বিগত এক দশক ধরে বাংলাদেশ চমকপ্রদ সফলতা লাভ করেছে। গতকাল রবিবার রাজধানীর গুলশানে ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি ভবনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিন বছর দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে বিদায় নিতে চলেছে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তার বিদায় উপলক্ষে সন্ধ্যায় ভারতীয় হাইকমিশন থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বিগত তিন বছরে আমি বাংলাদেশের অনেক জেলায় ভ্রমণ করেছি। আমি দেখেছি বাংলাদেশের সাধারণ মানুষ উদার, কঠোর পরিশ্রমী ও সহায়তাকারী। আমার দেশ ছেড়ে আসলেও এখানে আমি আমার দেশের মতোই অনুভব করেছি। ভারতীয় হাইকমিশনার দু’দেশের সম্পর্ক উন্নয়নে নিঃশর্তভাবে সহায়তা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনারের স্ত্রী হেমাল শ্রিংলা উদারতা দেখানোর জন্য বাংলাদেশের জনগণের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি বাংলাদেশের মতো অন্য কোনো দেশের মানুষের মধ্যে এত বেশি ভালোবাসা দেখিনি। তিনি আরও বলেন, তার দেশ ও বাংলাদেশের মধ্যে অনেক মিল রয়েছে। তিনি এখানে থাকলে নিজ বাড়ির মতো পরিবেশ অনুভব করেছেন বলেও জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন