
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে হোটেল আমারিতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন ঐক্যফ্রন্ট নেতারা। আজ রবিবার বিকেল সাড়ে চারটার দিকে শুরু হওয়া বৈঠক চলে ঘণ্টাব্যাপী। বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মইন খান, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টুসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপিয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা ছিলেন এ বৈঠকে। এসময় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় বলে জানা গেছে।