News71.com
 Bangladesh
 06 Jan 19, 11:42 AM
 138           
 0
 06 Jan 19, 11:42 AM

চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফুল ইসলাম।।  

চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফুল ইসলাম।।   

নিউজ ডেস্কঃ চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের দু’বারের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ রবিবার রাজধানী ঢাকা বনানী কবরস্থানে বাদ আসর তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের জানাজার পর হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সেখানে দুপুর সাড়ে ১২টায় শোলাকিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাঁ মাঠে তৃতীয় জানাজা শেষে বর্ষীয়ান এ রাজনীতিবিদের মরদেহ ঢাকায় এনে আসরের পর বনানী কবরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাজায় অংশ নেন মন্ত্রিসভার সদস্যসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। এছাড়া দেশের ব্যবসায়ী সমাজসহ সাধারণ জনগণ এতে অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন