News71.com
 Bangladesh
 06 Jan 19, 11:32 AM
 115           
 0
 06 Jan 19, 11:32 AM

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা সম্পন্ন॥  

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা সম্পন্ন॥   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং দলের বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ ক্বারি মুফতি মাওলানা আবু রায়হান তার জানাজা পড়ান। জানাজায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অংশ নেন। জানাজা শেষে সৈয়দ আশরাফকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়।

এখান থেকে হেলিকপ্টারযোগে তার মরদেহ কিশোরগঞ্জে নিয়ে নেয়া হবে। দুপুর ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার তৃতীয় জানাজা বেলা দুইটায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারযোগে পুনরায় ঢাকায় ফিরিয়ে এনে বনানী কবরস্থানে বাদ আসর সৈয়দ আশরাফকে চিরনিদ্রায় শায়িত করা হবে। সৈয়দ আশরাফ ব্যাংককের একটি হাসপাতালে ৩ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি এক মেয়েসহ রাজনৈতিক সহকর্মী,বহু আত্মীয় স্বজন,গুণগ্রাহী এবং নেতা কর্মী রেখে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন