News71.com
 Bangladesh
 05 Jan 19, 03:25 PM
 236           
 0
 05 Jan 19, 03:25 PM

ফের সিএমএইচে ভর্তি জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ।।

ফের সিএমএইচে ভর্তি জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ।।

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ফের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। আজ শনিবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মনজুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্যার (এরশাদ) দুপুরে সিএমএইচে গিয়েছিলেন কিছু রক্তের পরীক্ষা করানোর জন্য। এ সময় ডাক্তার তাকে অবজারভেশনে থাকার অনুরোধ করেন। যে কারণে তিনি আজ শনিবার রাতে হাসপাতালে থেকে আগামীকাল রবিবার বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, স্যারের (এরশাদ)আগামীকাল রবিবার শপথ নেয়ার কথা রয়েছে। স্পিকার দুপুর ১২ টায় সময় দিয়েছেন। আমরা স্যারসহ আগামীকাল ১২টার আগেই সংসদে যাবো আশা করছি। সাবেক এই রাষ্ট্রপতি অনেক দিন ধরেই নানান জটিলতায় ভুগছেন। গত নভেম্বর থেকে দিনে দিনে তার অবস্থার অবনতি হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য। ফিরে আসেন ২৬ ডিসেম্বর। ফেরার পর প্রায় সিএমএইচ’এ যেতে হচ্ছে নিয়মিত পরীক্ষার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন