News71.com
 Bangladesh
 05 Jan 19, 12:30 PM
 212           
 0
 05 Jan 19, 12:30 PM

এরশাদ বিরোধীদলীয় নেতা, জি এম কাদের উপনেতা এবং মশিউর রহমান রাঙ্গা চিফ হুইপ॥  

এরশাদ বিরোধীদলীয় নেতা, জি এম কাদের উপনেতা এবং মশিউর রহমান রাঙ্গা চিফ হুইপ॥   

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে একাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি। পদাধিকার বলে দলের সভাপতি হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধী দলীয় নেতা এবং কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়্ত্বি পালন করবেন। আর বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে মনোনিত করা হলো॥

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন