
নিউজ ডেস্কঃ মন্ত্রিপরিষদে জাতীয় পার্টির কোনো সদস্য থাকবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির জাপা কো চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন,দেশের স্বার্থে যে কোনো সংস্কার ও সংশোধনে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে। আজ শনিবার দুপুরে এক অনির্ধারিত ব্রিফিংয়ে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন,দেশ ও জনগণের কথা বলতেই সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাপা। সংসদ পরিচালনায় যেন কোনো ঘাটতি না থাকে সে কথা বিবেচনা করেই আলাপ, আলোচনার মাধ্যমে প্রধান বিরোধী দলের ভূমিকা রাখব আমরা। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা,সুনীল শুভরায়,চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া,কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ,আবদুস সাত্তারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।