
নিউজ ডেস্কঃ ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ শনিবার এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, ড. শিরীন শারমিন চৌধুরী বিগত আমলে যে অসাধারণ দক্ষতার সাথে এবং নিরপেক্ষতার সাথে সংসদ পরিচালনা করেছেন তার ধারাবাহিকাত এবারও বহাল থাকবে ।