
নিউজ ডেস্কঃ সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজায় অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফ। তার বয়স হয়েছিল ৬৭ বছর।