News71.com
 Bangladesh
 05 Jan 19, 08:05 AM
 187           
 0
 05 Jan 19, 08:05 AM

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার শিরীন শারমিন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার শিরীন শারমিন

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান। পরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. শিরীন শারমিন চৌধুরী ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন