News71.com
 Bangladesh
 04 Jan 19, 01:52 PM
 228           
 0
 04 Jan 19, 01:52 PM

পুনর্নির্বাচনের দাবি তুলে বিএনপি নতুন ষড়যন্ত্রের অপচেষ্টা করছে॥জাসদ সভাপতি ইনু  

পুনর্নির্বাচনের দাবি তুলে বিএনপি নতুন ষড়যন্ত্রের অপচেষ্টা করছে॥জাসদ সভাপতি ইনু   

নিউজ ডেস্কঃ নির্বাচন পরিচালনায় নেতৃত্বের সীমাহীন ব্যর্থতা ঢাকতে মনগড়া অভিযোগের পরিস্তি এবং পুনর্নির্বাচনের দাবি তুলে বিএনপি নতুন ষড়যন্ত্রের বীজ বপনের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আজ শুক্রবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গণমাধ্যম ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।

ইনু বলেন, ‘নির্বাচনে বিএনপির নেতারা সম্পূর্ণ ব্যর্থ ও জনবিচ্ছিন্ন ছিলেন। অস্বাভাবিক পরিস্থিতি তৈরির উছিলা খুঁজে গয়েবি শক্তির হস্তক্ষেপের অপেক্ষায় নির্বাচনের দিকে মন না দিয়ে তারা ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছে, এখন পিঠ বাঁচানোর জন্য মনগড়া অভিযোগের আশ্রয় নিয়েছে।’ ইনু বলেন, নির্বাচনে হারলেই ফল প্রত্যাখ্যান বিএনপির পুরোনো রাজনৈতিক বদঅভ্যাস। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফলও হারা মাত্র প্রত্যাখ্যান করে বিএনপি।’ ‘দেশ এখনো জঙ্গি-জামায়াত-যুদ্ধাপরাধী-রাজাকার ও তাদের দোসরদের হুমকি থেকে মুক্ত নয়’ বলেও মন্তব্য করেন জাসদ সভাপতি ।

তিনি বলেন, ‘দেশকে দুর্নীতি, বৈষম্য ও দেশবিরোধীদের হুমকি থেকে সম্পূর্ণ মুক্ত না করা পর্যন্ত জাসদের সংগ্রাম চলবেই।’ সাংবাদিকদের ওপর হুমকি দেয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘আপনারা নির্ভয়ে কাজ করুন। কোনো হুমকি এলেই তথ্য মন্ত্রণালয়কে অবহিত করুন। শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাসদের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য শিরীন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি আফরোজা হক রীনা প্রমুখ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন