News71.com
 Bangladesh
 04 Jan 19, 12:28 PM
 292           
 0
 04 Jan 19, 12:28 PM

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী ও সহযোগী সংগঠনের যৌথসভা শনিবার

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী ও সহযোগী সংগঠনের যৌথসভা শনিবার

নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সাথে দলটির সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরের অন্তর্গত আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যদের সাথে শনিবার (৫ জানুয়ারি) এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন