News71.com
 Bangladesh
 04 Jan 19, 07:54 AM
 157           
 0
 04 Jan 19, 07:54 AM

নির্বাচনে অনিয়ম তদন্তে নিরপেক্ষ ও স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানাল এইচআরডব্লি­উ॥  

নির্বাচনে অনিয়ম তদন্তে নিরপেক্ষ ও স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানাল এইচআরডব্লি­উ॥   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে নিরপেক্ষ ও স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লি¬উ)। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এইচআরডব্লিউ ভোটের আগে ও ভোটের দিন বিরোধী দলের কর্মীদের ওপর হামলা, ভোটারদের ভয়ভীতি দেখানো, ভোট জালিয়াতি এবং নির্বাচন কর্মকর্তাদের একপেশে দলীয় আচরণের তদন্ত চায়। এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, নির্বাচনের প্রচারণার সময় বিরোধীপক্ষের ওপর সহিংসতা ও ভয়ভীতি দেখানো, তাদের নির্বাচনী ক্যাম্পে হামলা এবং মতপ্রকাশে বাধা সৃষ্টি করার জন্য আইনের অপব্যবহার হয়েছে। নির্বাচনের দিন জোর করে ব্যালটে সিল মারা, ভোটারদের ভয়ভীতি দেখানোর ঘটনার খবর পাওয়া গেছে। ভোট কেন্দ্রেও ক্ষমতাসীন দলের আধিপত্য ছিল। তাই এসব ঘটনার তদন্তে নিরপেক্ষ ও স্বাধীন কমিশন গঠন করা উচিত।


নির্বাচনের আগে বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। সাংবাদিকদের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে, গ্রেফতার ও হামলার ভয় দেখিয়ে তাদের প্রতিবেদন লিখতে, কাটছাঁট করতে বাধ্য করা হয়েছে। নির্বাচনের আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইলের থ্রিজি ও ফোরজি সুবিধা বন্ধ করে দেয়। নির্বাচনের দিন সহিংসতায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। বিবৃতিতে নোয়াখালীর সুবর্ণচরে নারীকে গণধর্ষণের কথা উল্লেখ করা হয়। বিরোধী পক্ষকে ভোট দেয়ার কারণে ওই নারীকে ধর্ষণ করার অভিযোগের কথা উঠে আসে বিবৃতিতে। এ ছাড়া খুলনার সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা ও রাশিদুল ইসলামকে গ্রেফতারের নিন্দা জানায় এইচআরডব্লিউ। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এতে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ। হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পেয়েছে তিনটি আসন। জাসদ, বিকল্পধারা ও গণফোরাম পেয়েছে দুটি করে আসন। এ ছাড়া তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে একটি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন তিনটি আসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন