News71.com
 Bangladesh
 04 Jan 19, 05:18 AM
 128           
 0
 04 Jan 19, 05:18 AM

বাংলাদেশের নতুন সরকারকে স্বাগত জানালেন পাকিস্তান॥

বাংলাদেশের নতুন সরকারকে স্বাগত জানালেন পাকিস্তান॥

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করেন।বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের ব্যাপারেও পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে। গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় সবাই বিরোধীরা ছাড়া গতকাল বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। আওয়ামী লীগ সংসদীয় দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচন করেছে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী সোমবার নতুন মন্ত্রিসভা শপথ নেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন