News71.com
 Bangladesh
 03 Jan 19, 01:10 PM
 191           
 0
 03 Jan 19, 01:10 PM

অসুস্থতার কারণে শপথ নিতে স্পিকারের কাছে সময় চাইলেন সৈয়দ আশরাফুল ইসলাম

অসুস্থতার কারণে শপথ নিতে স্পিকারের কাছে সময় চাইলেন সৈয়দ আশরাফুল ইসলাম

নিউজ ডেস্কঃ অসুস্থতার কারণে বিলম্বে শপথ নেয়ার সময়ে চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন সংসদ সদস্য আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বৃহস্পতিবার স্পিকারের দপ্তর এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছেছে। চিঠি পাওয়ার পর শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, উনার (সৈয়দ আশরাফ) চিঠি পেয়েছি। এমনিতেই ৯০ দিন সময় উনি পাবেন। উনি দেশে ফিরে আসার পর শপথ নিতে চান। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি। দেশে না থেকেও সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন