
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সংসদীয় দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি পুনরায় নির্বাচিত হন। এ বিষয়ে সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, আমরা সংসদ সদস্যরা বিপুলভোটে সর্বসম্মতিক্রমে নেত্রীকে সংসদীয় দলের সভাপতি হিসেবে নির্বাচিত করেছি।
নিয়মানুযায়ী এমপিদের গেজেট হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতির কাছে মন্ত্রিসভা গঠনের অনুমতি চাইবেন। রাষ্ট্রপতি অনুমতি দিলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মন্ত্রিসভা গঠনের জন্য সংসদ সদস্য নির্বাচিত করবেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।