News71.com
 Bangladesh
 03 Jan 19, 07:35 AM
 132           
 0
 03 Jan 19, 07:35 AM

নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের দাবিতে শপথ নিলেন না ঐক্যফ্রন্টের ৭ এমপি।  

নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের দাবিতে শপথ নিলেন না ঐক্যফ্রন্টের ৭ এমপি।   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপির ৫ ও গণফোরামের ২ সাত সংসদ সদস্যের কেউ আজ শপথ নেননি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও স্বতন্ত্রভাবে নবনির্বাচিত সদস্যরা শপথ নিলেও ঐক্যফ্রন্টের কাউকে দেখা যায়নি। বিএনপির নির্বাচিত সাত এমপি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া ৬ আসন,মোশারফ হোসেন বগুড়া ৪,জাহিদুর রহমান ঠাকুরগাঁও ৩,

আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ ২ ও হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ ৩। আর গণফোরামের দুই এমপি হলেন সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার ২ ও মোকাব্বির খান সিলেট ২। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মোট ৭ জন প্রার্থী বিজয়ী হন। নির্বাচনের নানা অভিযোগ তুলে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলাফল প্রত্যাখ্যান করে জানিয়ে দেন,শপথ নেওয়ার প্রশ্নই আসে না। এই নির্বাচনের ফলাফল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন