News71.com
 Bangladesh
 03 Jan 19, 07:08 AM
 110           
 0
 03 Jan 19, 07:08 AM

নতুন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ॥  

নতুন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ॥   

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই তাদের প্রথম সাক্ষাৎ। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে ।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পরই সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে বঙ্গভবনে রাষ্ট্রপতি আমন্ত্রণ জানান। ওই সাক্ষাতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানাবেন তিনি। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ দিয়েছেন। বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন তাদের শপথ বাক্য পাঠ করান। সদ্য সমাপ্ত এই নির্বাচনে ২৫৭টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের ফলে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এলো দলটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন