News71.com
 Bangladesh
 03 Jan 19, 05:40 AM
 115           
 0
 03 Jan 19, 05:40 AM

নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সফলতা অর্জন করেছে।।আইজিপি  

নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সফলতা অর্জন করেছে।।আইজিপি   

নিউজ ডেস্কঃ কোনও প্রকার জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, এবারের নির্বাচন ছিল বাংলাদেশ পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সফলতা অর্জন করেছে। গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত আনন্দ সন্ধায় এসব কথা বলেছেন তিনি।

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাদাঁবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, নতুন বছরে দেশ থেকে মাদক নির্মূল করে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করা হবে। এজন্য তিনি পুলিশের সব সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নির্বাচিত সব সংসদ সদস্যকে প্রতিটি পাড়া-মহল্লাকে মাদকমুক্ত করতে পুলিশকে সহায়তা করার অনুরোধ করেছেন। তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরে যেভাবে দেশে আগুন সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল, তা পুলিশ বাহিনীর দৃঢ়তার জন্য রোধ করা সম্ভব হয়েছে। ২০১৬ সালে দেশে যখন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেসময়ও স্বাধীনতাবিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তা রুখে দিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন