News71.com
 Bangladesh
 02 Jan 19, 12:29 PM
 171           
 0
 02 Jan 19, 12:29 PM

এমপিও শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বেতন-ভাতা প্রদান

এমপিও শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বেতন-ভাতা প্রদান

নিউজ ডেস্কঃ বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ অর্থ ছাড় দেয়া হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (প্রশাসন) শফিকুল ইসলাম সিদ্দিকি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সারাদেশের সব বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে। তার মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান শাখায় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় এ সব চেক জমা দেয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের আগামী ৮ জানুয়ারির মধ্যে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এমপিও বাবদ বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে বলা হয়েছে। এর পরে ডিসেম্বর মাসের সরকারি অংশের বেতন-ভাতার অর্থ তোলা যাবে না বলেও জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন