News71.com
 Bangladesh
 31 Dec 18, 04:18 PM
 174           
 0
 31 Dec 18, 04:18 PM

শ্রীলঙ্কায় এক বাংলাদেশি দম্পতির কাছ থেকে ১শ’ ৫০ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার ।।

শ্রীলঙ্কায় এক বাংলাদেশি দম্পতির কাছ থেকে ১শ’ ৫০ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কাতে এক বাংলাদেশি দম্পতির কাছ থেকে আনুমানিক ১শ’ ৫০ কোটি টাকা মূল্যের ২শ’ ৩০ কেজি হেরোইন এবং ৫ কেজি কোকেন উদ্ধার করেছে কলম্বো পুলিশ।ওই দম্পতিকে কলম্বোর বিখ্যাত হোটেল মাউন্ট লাভিনিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এটি শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান উদ্ধার । এর আগে গত ১৭ ডিসেম্বর আরেকজন ২৩ বছর বয়সী বাংলাদেশির কাছ থেকে ১৮ কোটি টাকা মূল্যের ৩২ কেজি হেরোইন উদ্ধার করেছিল শ্রীলঙ্কার পুলিশ। সূত্র জানায়, ওই দম্পতি সেখানে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকতেন। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে আমাকে জানানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন