News71.com
 Bangladesh
 31 Dec 18, 04:09 PM
 129           
 0
 31 Dec 18, 04:09 PM

কোটালীপাড়ায় ভলিবল খেলা নিয়ে সংঘর্ষে॥১নিহত ও ৫ আহত

কোটালীপাড়ায় ভলিবল খেলা নিয়ে সংঘর্ষে॥১নিহত ও ৫ আহত

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভলিবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ফয়জর আলী শেখ ৪৫ নামে এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ফয়জর আলী শেখ উপজেলার দক্ষিণ হিরণ গ্রামের আজিজুল শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হিরণ গ্রামের ইউপি সদস্য মেহেদী হাসান জানান,আজ সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে দক্ষিণ হিরণ গ্রামের যুবকরা দুই ভাগে ভাগ হয়ে ভলিবল খেলছিল। এ সময় রবিউল শেখ ও সুমন শেখের মাঝে খেলা নিয়ে কথা কাটাকাটি হয়।


এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ফয়জর আলী শেখ গুরুতর আহত হয়। আহত ফয়জর শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো জানান,এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে অপু শেখ ৪০ ও লিখন শেখ ৩০ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোটালীপাড়া থানার এস আই মোশারফ হোসেন জানান,ফয়জর আলী শেখের নিহত হবার সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। তবে স্থানীয় অনেকেই বলছেন ফয়জর আলী শেখ হার্ট অ্যাটকে মারা গেছেন। নিহত পরিবারের পক্ষ থেকে যদি অভিযোগ দায়ের করা হয় তা হলে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন