News71.com
 Bangladesh
 31 Dec 18, 04:08 PM
 147           
 0
 31 Dec 18, 04:08 PM

নির্বাচনে জয়ের শপথ নিবেন না বিএনপির পাঁচ প্রার্থী॥

নির্বাচনে জয়ের শপথ নিবেন না বিএনপির পাঁচ প্রার্থী॥

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ী পাঁচ প্রার্থী জাতীয় সংসদে যোগ দেবেন না, এমনকি তারা শপথ গ্রহণ থেকেও বিরত থাকবেন। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন,আমরা তো একাদশ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নতুন নির্বাচনের দাবি করেছি। ফলে সংসদে যোগ দেওয়ার প্রশ্নই আসে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন