News71.com
 Bangladesh
 31 Dec 18, 05:14 AM
 136           
 0
 31 Dec 18, 05:14 AM

ঢাকাসহ সারাদেশের সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক  

ঢাকাসহ সারাদেশের সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ উপলক্ষে নিয়ন্ত্রিত থাকা যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে চলতে পারছে যানবাহনগুলো। তবে মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা এখনো বলবৎ থাকায় অনুমোদিত ছাড়া অন্যগুলো এখনো চলতে পারবে না।গতকাল রবিবার অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

গত শনিবার দিবাগত রাত ১টা থেকে রবিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত কিছু ব্যতিক্রম সাপেক্ষে সবধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসি। নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ায় যানবাহন চলাচলের কোনো বাধা রইলো না। তবে শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার (৩১ জানুয়ারি) মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে। তাই নির্বাচন কমিশনের স্টিকার পাস এবং আরও কিছু ব্যতিক্রম ছাড়া কোনো ধরনের মোটরসাইকেল চলাচল করতে পারবে না। এদিকে আজ সোমবার ভোর থেকেই রাজধানীর সড়ক মহাসড়কগুলোতে সবধরনের যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন