News71.com
 Bangladesh
 30 Dec 18, 01:20 PM
 174           
 0
 30 Dec 18, 01:20 PM

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়েছে॥ওআইসি

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়েছে॥ওআইসি

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে বাংলাদেশে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন ওআইসির পর্যবেক্ষক দল। আজ রবিবার রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ মতামত জানান তারা। এর আগে ভোটের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও ভোটগ্রহণ সুষ্ঠু হয় কিনা,তা দেখার জন্য বিদেশি পর্যবেক্ষকরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। সকালে ঢাকার বিভিন্ন কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখার পর সাংবাদিকদের কাছে তাদের পর্যবেক্ষণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন