
নিউজ ডেস্কঃ প্রায় ২৭ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে মোবাইল ইন্টারনেট। এর ফলে থ্রিজি, ফোরজি সেবার গ্রাহকরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে বিটিআরসি মোবাইল ইন্টারনেট চালুর নির্দেশ দেয় বলে একটি বেসরকারি টেলিকমিউনিকেশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি গণমাধামকে জানান। এর আগে শনিবার বিকেল ৪টার পর থ্রিজি, ফোরজি সেবা বন্ধ করে দেওয়া হয়। আর ওইদিন রাত ১১টা থেকে টুজি সেবাও বন্ধ হয়ে যায়। অবশেষে চালু হলো মোবাইল ইন্টারনেট থ্রিজি, ফোরজি সেবা।