
নিউজ ডেস্কঃ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম সরোয়ার জাহান বাদশা। আজ রবিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ১২৬ কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সূত্র বেসরকারিভাবে এ ফলাফল জানিয়েছে। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম সরোয়ার জাহান বাদশা পেয়েছেন দুই লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৪২০ ভোট।
অন্যদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। সূত্র জানায়, কেন্দ্রওয়ারি ফলাফলের মধ্যে ৮৪টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জসিম সিকদার পেযেছেন ২ হাজার ৩০৭ ভোট।