News71.com
 Bangladesh
 30 Dec 18, 01:11 PM
 125           
 0
 30 Dec 18, 01:11 PM

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিজয় উৎসব না করার আহ্বান জানালেন ওবায়দুল কাদের॥  

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিজয় উৎসব না করার আহ্বান জানালেন ওবায়দুল কাদের॥   

নিউজ ডেস্কঃ সারাদেশের দলীয় নেতাকর্মীদের বিজয় মিছিল, সমাবেশ ও উৎসব না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার বিকালে ভোটগ্রহণ শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভোটের মালিক জনগণ। আমরা যতদূর খবর পেয়েছি, আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হওয়ার পথে। সে কারণে দলীয় নেতাকর্মীদের প্রতি আমাদের নিদের্শনা হচ্ছে, আমরা এখনই কোন বিজয় মিছিল, সমাবেশ বা উৎসব করবো না।

সেতুমন্ত্রী কাদের বলেন, আপাতত দলের সর্বস্তরের নেতাকর্মীকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে বলা হলো। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি কাল্পনিক অভিযোগ তুলেছে। তারা জানে জনবিরোধী রাজনীতির কারণে দেশের জনগণ ব্যালেটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। সে কারণে নানা ধরনের উস্কানি দিতে পারে। কোনভাবেই তাদের উস্কানিতে পা দেওয়া যাবে না। আগামীকাল দলের পরবর্তী করণীয় নিয়ে জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন