News71.com
 Bangladesh
 29 Dec 18, 08:31 AM
 139           
 0
 29 Dec 18, 08:31 AM

নির্বাচন সামনে রেখে যানবাহনসহ হেলিকপ্টার চলাচলেও ইসি’র নিষেধাজ্ঞা॥

নির্বাচন সামনে রেখে যানবাহনসহ হেলিকপ্টার চলাচলেও ইসি’র নিষেধাজ্ঞা॥

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যান চলাচলের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার হেলিকপ্টার চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন ইসি। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনাটি ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। যার অনুলিপি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান,বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস লিমিটেড,সিকদার এভিয়েশন হ্যাঙ্গার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,স্কয়ার এয়ার লিমিটেড, সাউথ এশিয়ান এয়ারলাইনস লিমিটেডের চেয়ারম্যানসহ সব বেসরকারি হেলিকপ্টার সার্ভিস কম্পানিকে দেওয়া হয়েছে।


তবে জরুরি রোগীর যাতায়াত বা হাসপাতালে পাঠানো,স্বাস্থ্য ও চিকিৎসাসেবা এবং ওষুধ ও জরুরি পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এদিকে,আজ শনিবার রাত ১২টা থেকে ভোটের দিন দিবাগত রবিবার রাত ১২টা পর্যন্ত বেবি, অটোরিকশা, ইজিবাইক,ট্যাক্সি ক্যাব,মাইক্রোবাস,জিপ, পিকআপ, কার,বাস,ট্রাক,টেম্পোসহ স্থানীয় যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই নিষেধাজ্ঞা রয়েছে নৌযান চলাচলের ওপর। এ ছাড়া ভোটকে সামনে রেখে গতকাল রাত ১২টা থেকে আগামী মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট চারদিন সারা দেশে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন